রাজশাহী মেডিক্যালে জুলাইয়ে ৫৬৬ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, ১০:৫২আপডেট : ৩১ জুলাই ২০২১, ১০:৫২

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জুলাইয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬৬ জনে। রামেক হাসপাতালে এক মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু। শনিবার (৩১ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে করোনায় পাঁচ ও উপসর্গে আট জন মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহীর তিন, নাটোরের এক, চাঁপাইনবাগঞ্জের এক, পাবনার পাঁচ ও নওগাঁর তিন জন। আর সাত জন পুরুষ ও ছয় জন নারী। মৃতদের মধ্যে চার জনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুই জন ও ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে এক জন।

শামীম ইয়াজদানী আরও জানান, জুলাই মাসে (১ জুলাই থেকে ৩১ জুলাই সকাল পর্যন্ত) মৃত ৫৬৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ১৮৪ জন মারা গেছেন। আর শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষার আগেই মারা গেছেন ৩৪৪ জন। বাকি ৩৮ জন করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে গত মাসে (জুন) রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৪০৫ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনা শনাক্তের পর মৃত্যু হয় ১৮৯ জনের। অন্যরা করোনার উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষার আগেই মারা যান। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ২৯ জন, ফেব্রুয়ারিতে ১৭, মার্চে ৩১, এপ্রিলে ৭৯ ও মে মাসে ১২৪ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের গত বছরে জুলাই মাসে সর্বোচ্চ ১১১ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের মে মাসে পাঁচ, জুনে ৩৭, আগস্টে ৯৭, সেপ্টেম্বরে ৫০, অক্টোবরে ২৮, নভেম্বরে ৩১ ও ডিসেম্বরে ৩৪ জন মারা যায়।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৪৮ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ শয্যার বিপরীতে ৪৩৩ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ১৯ জন আইসিইউতে রয়েছেন। 

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৮ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৬৭ জন।

তিনি আরও জানান, শুক্রবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৩২ শতাংশ। বৃহস্পতিবার ছিল ২২ দশমিক ৮৮ শতাংশ। এছাড়া বুধবার ২৮ দশমিক ৯০ শতাংশ, মঙ্গলবার ২২ দশমিক ৭৬ শতাংশ, সোমবার ২২ দশমিক ৫১ শতাংশ, রবিবার ৩০ দশমিক ৭৮ শতাংশ এবং গত শনিবার ছিল ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের