রাজশাহী মেডিক্যালে আরও ১৮ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ১১:৪৮আপডেট : ০১ আগস্ট ২০২১, ১১:৪৮

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয় ও উপসর্গে সাত জন মারা গেছেন। এছাড়া করোনা পরবর্তী জটিলতায় মারা গেছেন পাঁচ জন। শনিবার (৩১ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ছয়, চাঁপাইনবাবগঞ্জের এক, নাটোরের চার, নওগাঁর তিন, পাবনার তিন ও কুষ্টিয়ার এক জন রয়েছেন। ১১ জন পুরুষ ও সাত জন নারী। তাদের পাঁচ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চার ও ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে পাঁচ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৫৩ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন। রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩টি শয্যার বিপরীতে ৪১৮ জন  ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৮ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৯৫ জনের করোনা শনাক্ত রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬০ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৬৩ জন।

রামেক হাসপাতালের পরিচালক জানান, শনিবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪২৮টি নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ৩২ দশমিক ৭১ শতাংশ। আগের দিন শুক্রবার ছিল ২৪ দশমিক ৩২ শতাংশ, বৃহস্পতিবার ২২ দশমিক ৮৮ শতাংশ, বুধবার ২৮ দশমিক ৯০ শতাংশ, মঙ্গলবার শনাক্তের হার ছিল ২২ দশমিক ৭৬ শতাংশ।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান