দেড় বছরে ১৬ হাজার করোনা বেড স্থাপন হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ আগস্ট ২০২১, ২০:১৭আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:১৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেড় বছর ধরে করোনার প্রাদুর্ভাব হয়েছে। এ সময়ের মধ্যে আমরা একশটি সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছি। ১৬ হাজার করোনা বেড স্থাপন করা হয়েছে। একই হাসপাতালে সাধারণ রোগী, করোনা ও ডেঙ্গু রোগীদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

সোমবার (২ আগস্ট) বিকাল ৫টার দিকে ঢাকা থেকে ভার্চুয়াল পদ্ধতিতে নবনির্মিত শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরের পাশাপাশি ইনডোরে করোনা রোগী চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমকে স্মরণ করে তিনি বলেন, ‘মোহাম্মদ নাসিম আমার বড় ভাইয়ের মতো ছিলেন। আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তার হাতে গড়া এ প্রতিষ্ঠানটিতে মানুষ যাতে সঠিক চিকিৎসা পায় সে লক্ষ্যেই আমরা কাজ করবো এবং আমার মানিকগঞ্জের আগে সিরাজগঞ্জের এই হাসপাতালটির কাজ পূর্ণাঙ্গভাবে শেষ করবো।’

২০১৫ সালে ৮শ’ ৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩০.৯০ একর জায়গার ওপর শহরের পাশে শিয়ালকোল এলাকায় শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও ৫শ’ শয্যার হাসপাতাল নির্মাণকাজ শুরু হয়। আগামী ডিসেম্বরে পূর্ণাঙ্গভাবে চালু হবে হাসপাতালটি। তবে এক বছর আগেই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে মেডিক্যাল কলেজের কার্যক্রম।

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে সচিবালয় প্রান্ত থেকে বক্তব্য রাখেন– সিনিয়র সচিব (স্বাস্থ্যসেবা) লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্যশিক্ষা ও পরিকল্পনা বিভাগের সচিব মো. আলী নূর, অতিরিক্ত সচিব সাইদুর রহমান ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খোরশেদ আলম। সিরাজগঞ্জ প্রান্তে বক্তব্য রাখেন– জেলা প্রশাসক ড. ফারুক আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, চেম্বার সভাপতি আবু ইউসুফ সূর্য, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন চৌধুরী।

/এমএএ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম