রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ১২:০৭আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১২:০৭

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চার, উপসর্গে আট ও করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় দুই জন মারা গেছেন। বুধবার (৪ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (০৩ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর চার, চাঁপাইনবাবগঞ্জের এক, নাটোরের চার, নওগাঁর তিন, কুষ্টিয়ার এক ও চুয়াডাঙ্গার এক জন। তাদের মধ্যে ছয় জন পুরুষ ও আট জন নারী। তাদের সাত জনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুই, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে তিন ও ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে এক জন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ৪৮ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ শয্যার বিপরীতে ৪০২ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে ১৯ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৮৮ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩৫ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনাপরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৭৯ জন।

হাসপাতাল পরিচালক জানান, মঙ্গলবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৯৩ শতাংশ। এর আগের দিন সোমবার শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৭৪ শতাংশ, রবিবার ২৭ দশমিক ১৭ শতাংশ, শনিবার ৩২ দশমিক ৭১ শতাংশ ও শুক্রবার ২৪ দশমিক ৩২ শতাংশ।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী