ফ্রুট ব্যাগিংয়ে উৎপাদিত আম্রপালি ১০ হাজার টাকা মণ

নওগাঁ প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ১০:২৮আপডেট : ১০ আগস্ট ২০২১, ১০:২৮

নওগাঁর সাপাহারে রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা পেতে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম সংরক্ষণ করে অধিক মুনাফা পেয়েছেন আম চাষিরা। ইতোমধ্যে এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে ১০ মেট্রিক টন ফ্রুট ব্যাগিং করা আম ইংল্যান্ড ও ইউরোপে রফতানি করা হয়েছে। 

আম চাষিরা বলছেন, ফ্রুট ব্যাগিং করার ফলে আম পোকামাকড় থেকে রক্ষা পায়। এতে আম থাকে বিষমুক্ত। শুধু গাছে সামান্য কীটনাশক স্প্রে করলেই হয়।

তারা আরও জানান, বর্তমানে আম্রপালি আম ১০ হাজার টাকা মণ দরে বিক্রি করা হচ্ছে। আর সেপ্টেম্বর মাসে গৌরমতি আম উঠবে, তখন সেটি ১৪ থেকে ১৬ হাজার টাকা মণ দরে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তারা। 

বরেন্দ্র অ্যাগ্রো পার্কের মালিক সোহেল রানা জানান, কীটনাশক, পোকামাকড় ও বিরূপ আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে আম রক্ষায় ফ্রুট ব্যাগিং পদ্ধতি খুবই কার্যকর। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, চলতি বছরে এই উপজেলায় ৮ থেকে ১০ লাখ ফ্রুট ব্যাগ করা হয়েছে। ফ্রুট ব্যাগ মূলত মাছি পোকাসহ অন্যান্য পোকার আক্রমণ থেকে রক্ষা করে। এ পদ্ধতি ব্যবহার করে সাশ্রয়ে এবং নিরাপদভাবে ফল উৎপাদন করা সম্ভব। আর এভাবে আম উৎপাদনের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বাইরের দেশেও পরিচিতি পাবে বাংলাদেশের আম।

/টিটি/
সম্পর্কিত
পৃথিবীর সবচেয়ে মিষ্টি আম ‘কারাবাও’
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের