১ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়ার দাবি

নাটোর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ১৬:৫৮আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৭:২২

স্বাস্থ্যবিধি মেনে সব স্কুল-কলেজ খুলে দেওয়ার দাবিতে রাস্তায় নেমেছেন নাটোরের কিন্ডারগার্টেন শিক্ষকরা। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১১টায় শহরের কানাইখালী এলাকায় মানববন্ধন করেন তারা। 

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক নবী নেওয়াজ পিন্টু, শিক্ষক জিয়া ও বাপী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ রয়েছে দেশের সব কিন্ডারগার্টেন। এতে লাখ লাখ শিক্ষার্থী শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুল খুলে দেওয়ার তাগিদ দিয়েছেন। কাজেই দ্রুত স্কুল-কলেজ খুলে দিন। 

শিক্ষকরা বলেন, ১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি চললেও কিন্ডারগার্টেনগুলো খোলার কোনও নির্দেশনা দেওয়া হয়নি। যদিও শিশুদের ইমিউনিটি বেশি বলে গবেষণায় প্রমাণ হয়েছে। এমন অবস্থায় আগামী ১ সেপ্টেম্বর থেকে কিন্ডারগার্টেন চালুর ব্যাপারে নির্দেশনা জারির জন্য প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষকরা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন  কিন্ডারগার্টেনের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের