স্ত্রীকে হত্যার ১৪ বছর পর স্বামীর ফাঁসির আদেশ

বগুড়া প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ১৭:১০আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৭:১০

বগুড়ার কাহালুতে যৌতুকের জন্য স্ত্রী হত্যা মামলায় স্বামী আবদুর রাজ্জাকের (৪৯) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে সতীন মনোয়ারা বেগমকে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় ঘোষণা করেন। তবে আসামি আবদুর রাজ্জাক পলাতক রয়েছেন। গ্রেফতারের পর উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে তার মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়েছে।

বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি আশেকুর রহমান সুজন ও আদালত সূত্র জানায়, আবদুর রাজ্জাক যৌতুকের ৪০ হাজার টাকা জন্য প্রথম স্ত্রী এলেমা বিবিকে প্রায় নির্যাতন করতেন। এ নিয়ে বিরোধের জেরে ২০০৭ সালের ২৪ ডিসেম্বর সকাল ৭টা থেকে ১০টার মধ্যে নির্যাতনের পর এলেমা বিবিকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর আবদুর রাজ্জাক প্রচার করেন, তার বড় স্ত্রী এলেমা বিবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এতে এলেমা বিবির বাবা ইয়াসিন আলী কাহালু থানায় অপমৃত্যু মামলা করেন। লাশের ময়নাতদন্তের রিপোর্টে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার কথা উল্লেখ করা হয়।

এরপর ২০০৮ সালের ১২ মার্চ নিহতের ভাই হাফিজার রহমান আদালতে ভগ্নীপতি আবদুর রাজ্জাক, বোনের সতীন মনোয়ারা বেগমসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আদালতের নির্দেশে কাহালু থানা হত্যা মামলা রেকর্ড করে। পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাহালু থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ওই বছরের ১৩ জুলাই আদালতে আবদুর রাজ্জাক ও মনোয়ারা বেগমের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। পরবর্তী সময়ে জামিনে ছাড়া পেয়ে দুইজন আত্মগোপন করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় ১৪ বছর পর বৃহস্পতিবার দুপুরে আবদুর রাজ্জাককে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সতীন মনোয়ারা বেগমকে খালাস দেওয়া হয়েছে।

আসামিপক্ষে অ্যাডভোকেট শান্তা দেব ও রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট তাজ মোহাম্মদ মামলা পরিচালনা করেন।

/এফআর/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম