জয়পুরহাটে ‘তালেবান’ পরিচয়ে বিচারককে চিঠি দিয়ে হুমকি

হিলি প্রতিনিধি
২৭ আগস্ট ২০২১, ১২:১৪আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১২:২৯

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে ‘তালেবান গোষ্ঠী’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। চিঠির খামে প্রেরকের ঠিকানায় ‘জয়পুরহাট সদরের দুর্গাদহ ভাদশার আশরাফ আলী’ নামে এক ব্যক্তির নাম লেখা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় চিঠি পাঠিয়ে হুমকি দেওয়ার বিষয়টি জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞাকে অবহিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিচারক।

চিঠিতে লেখা রয়েছে, ‘রোস্তম আলী, প্রথমে রহিল আমাদের ছালাম। পরকথা : আমরা তালেবান গোষ্ঠী। আফগানিস্তানের মত অতি শীঘ্রই বাংলাদেশ দখল হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত-শিবির এদের আমরা পছন্দ করিনা। তালেবানরা অন্যায়ের পক্ষে নয়, ন্যায়ের পক্ষে বাংলাদেশ চলবে তালেবানের অধীনে, বিচার-আচার হবে কোরআন-সুন্না অনুযায়ী।’

বিচারককে পাঠানো চিঠি

জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়পুরহাট জেলা ও দায়রা জজ রুস্তম আলীকে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ কেউ ধ্বংস করতে পারবে না। যারাই এই চেষ্টা করবে তারাই দেশে টিকে থাকতে পারবে না। 

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, একটি কুচক্রী মহল জনগণের মাঝে বিভ্রান্ত ছড়াতে এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
পাকিস্তানে ঐতিহাসিক প্রত্যক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরান
কাবুলে পাকিস্তানের হামলালাশের স্তূপ থেকে স্বজনদের খুঁজছেন আফগানরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক