আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ১৪:৩৮আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৪:৩৮

আফগানিস্তানের অভ্যন্তরে তালেবানদের একাধিক আস্তানাকে লক্ষ করে দুটি বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (১৮ মার্চ) ভোরে চালানো এ হামলায় ৮ জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে আফগানিস্তানের তালেবান প্রশাসনের এক মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তান সীমান্তবর্তী খোস্ত ও পাকতিয়া প্রদেশে হামলা দুইটি চালানো হয়েছে। এতে পাঁচ নারী ও তিন শিশু নিহত হয়েছে।

হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন বলেছেন তিনি।

হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী এবং পররাষ্ট্র অধিদপ্তর।

তবে নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা হামলার বিষয়টি স্বীকার করেছেন। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি আত্মঘাতী বোমা হামলা ও যৌথ হামলায় সাত সেনা নিহত হওয়ার দুই দিন পর বিমান হামলার ঘটনা ঘটলো।

তাৎক্ষণিকভাবে এই হামলার কারণ কী তা স্পষ্ট নয়। পাকিস্তান সরকার এবং নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে এই ধরনের হামলা বেড়েছে যার জন্য পাকিস্তানি তালেবানকে (টিটিপি) দায়ী করেছেন তারা। আর এই হামলাগুলোর পরিকল্পনা আফগান ভূখণ্ডে বসে করা হয়েছে বলেও দাবি করেছেন তারা।

পাকিস্তানি তালেবান -একটি পৃথক জঙ্গি গোষ্ঠী; কিন্তু আফগান তালেবানের সাথে জোটবদ্ধ। অবশ্য পাকিস্তানি তালেবান জঙ্গিদের আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম