বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ আগস্ট ২০২১, ১৭:৩৬আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৭:৪৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ী বিন্নাদারি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—পাবনার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের আবু শ্যামা প্রামাণিকের ছেলে আলামিন হোসেন (৪২) ও নাকালিয়া গ্রামের রফিক প্রামাণিকের ছেলে মোস্তফা (৪৫) ।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল হক জানান, শুক্রবার সকাল ১০টার দিকে বাঘাবাড়ী বিন্নাদারি নামক স্থানে বেড়াগামী মোটরসাইকেলকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আলামিন ঘটনাস্থলেই মারা যান। আর মোস্তফাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু আহমেদ জানান, ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। দুই জনের লাশ পাবনা মাধপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম