রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে দ্বিগুণ

রাজশাহী প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ১২:১৩আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১২:১৪

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় এক ও উপসর্গ নিয়ে সাত জন মারা গেছেন। শনিবার (২৮ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

এর আগে গতকাল শুক্রবার রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাদের মধ্যে করোনায় দুই ও উপসর্গ নিয়ে দুই জন মারা যান।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর দুই, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোরের দুই, নওগাঁর এক ও কুষ্টিয়ার একজন। করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন নয় জন। এছাড়া একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। 

তিনি আরও জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ১৭৭ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ৮৪ জনের করোনা পজিটিভ। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৬ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ২৭ জন।

রামেক হাসপাতালের পরিচালক জানান, রাজশাহীতে গত তিন মাসের মধ্যে শুক্রবার সবচেয়ে কম করোনা শনাক্তের হার ছিল। এ দিন দুইটি ল্যাবে রাজশাহী জেলার ১৫৬টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৩৩ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯ দশমিক ০৩ শতাংশ।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের