আট দিন পর ৭১ যাত্রী নিয়ে চলাচল শুরু সি-ট্রাকের

বগুড়া প্রতিনিধি
৩১ আগস্ট ২০২১, ১৮:১৪আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৮:১৪

যান্ত্রিক ত্রুটির কারণে আট দিন বন্ধ থাকার পর বগুড়া-জামালপুর নৌপথে ফের চলাচল শুরু করেছে সি-ট্রাক শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত। মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১০টার দিকে সারিয়াকান্দির জামথল ঘাট থেকে কালিতলা ঘাটের উদ্দেশে সি-ট্রাকটি ছেড়ে যায়।

যান্ত্রিক ত্রুটির কারণে গত আট দিন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এটির ইজারাদার জাহেদুর রহমান উজ্জ্বল তালুকদার জানান, দীর্ঘ প্রতীক্ষার পর গত ১২ আগস্ট বগুড়া-জামালপুর নৌপথে সি-ট্র্রাক চলাচল শুরু হয়। ১১ দিনের মাথায় ২৩ আগস্ট ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রীসেবা বন্ধ হয়ে যায়।  সেদিন জামথল ঘাট ছেড়ে যাওয়া সি-ট্রাক মাঝ যমুনায় বিকল হলে পরে উদ্ধারকারী ফেরির মাধ্যমে ঘাটে আনা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে একদল প্রকৌশলী ও
মেকানিক এসে মেরামত কাজ শুরু করেন। চলাচলের উপযোগী হওয়ায় আজ বেলা সোয়া ১০টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সংলগ্ন বগুড়ার সারিয়াকান্দির জামথল ঘাট থেকে ৭১ জন যাত্রী নিয়ে কালিতলা ঘাটের দিকে রওনা হয়।

তিনি আরও জানান, এখন থেকে পূর্বের মতো প্রতি সকাল ১০টায় জামথল ঘাট থেকে এবং দুপুর ২টায় কালিতলা ঘাট থেকে সি-ট্রাকটি চলাচল করবে।

নৌযানটির কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মেরামত কাজ সম্পন্ন হওয়ায় যাতায়াত শুরু হয়েছে। এটি চালু হওয়ায় জামথল ও কালিতলা ঘাটে জনসমাগম বেড়েছে।

/এফআর/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
মাঝ নদীতে বড় বিপদে ৫০০ যাত্রীর নৌযান, তীরে উঠেই দিলেন সিজদা
মানা হচ্ছে না নির্দেশনা, ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের