বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত

বগুড়া প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৬

বগুড়ার ধুনটে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত ও একজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের বরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের বিবিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে বিপ্লব প্রামানিক (৩৫) ও একই গ্রামের মৃত মতলব আলীর ছেলে আবদুল মোমিন (৩২)। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্বজনরা জানান, শনিবার বিকালে বিপ্লব তার বন্ধু মোমিন ও অপর একজনকে নিয়ে বগুড়া শহর থেকে যমুনা নদী দেখতে মোটরসাইকেলে সারিয়াকান্দির কামালপুরের দিকে যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় উপজেলার চিকাশী ইউনিয়নের বরিয়া গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বিপ্লব, মোমিনসহ তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে বিপ্লব
মারা যান। হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় মোমিন মারা যান।

বগুড়া ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন। তবে পুলিশ আহত ব্যক্তির নাম ও পরিচয় বলতে পারেননি।

/এফআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী