মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

রাজশাহী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪০

রাজশাহীর বাঘা উপজেলায় মায়ের অভিযোগে শাহরিয়ার আলম (২০) নামে এক মাদকাসক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শাহরিয়ার আলম উপজেলার মনিগ্রাম হাজীপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে। 

তিনি জানান, আজ সকালে লিখিত অভিযোগের প্রেক্ষিতে শাহরিয়ার আলমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সাজ্জাদ হোসেন আরও জানান, দীর্ঘদিন ধরে মাদক সেবন করে শাহরিয়ার। তাকে পরিবারের পক্ষ থেকে বোঝানোর পরও শোনেনি। নেশার জন্য বাবা-মাকে অত্যাচারও করতো সে। বিভিন্ন সময় বাড়ির জিনিসপত্র বিক্রি করেছে। বাঁধা দিতে গেলে বাবা-মাকে কুপিয়ে হত্যারও ভয় দেখাতো। আজ তার মা বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন।

শাহরিয়ারের মা জানান, নেশার টাকার জন্য বাড়ির জিনিসপত্র বিক্রি করেছে। সুযোগ পেলে অন্যের জিনিসপত্রও চুরি করার চেষ্টা করতো। বিভিন্নভাবে বোঝানোর পরও মাদক সেবন করতো শাহরিয়ার। কোনও উপায় না পেয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম