রামেকের করোনা ইউনিটে ১৬ দিনে ১০৩ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় এক ও উপসর্গে ছয়জন মারা গেছেন। এ নিয়ে চলতি মাসের ১৬ দিনে রামেকের করোনা ইউনিটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৩ জনে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
 
তিনি জানান, ২৪০ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১২২ জন ভর্তি আছেন। করোনা নিয়ে ভর্তি ৪২ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি ৫৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২০ জন ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল ছেড়েছেন ২০ জন।

এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে নয় জনের। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৩৫৮ জনের। এর মধ্যে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী