আত্মীয়ের বাড়ি যাওয়া হলো না তাদের

বগুড়া প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২

বগুড়ায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানিয়েছেন, হতাহতরা একই পরিবারের।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরতলির ঝোপগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন—বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আবদুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম আনো (৪৫) ও একই গ্রামের আজাহার আলীর স্ত্রী হামিদুন বেগম (৫৫)। আহতরা হলেন—অটোরিকশাচালক রোকন (৩৫), যাত্রী রাখি মনি (১৩), জুঁই (১৬), আজাহার আলী (৬০) ও আবদুর রফিক (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একই পরিবারের ছয় সদস্য শুক্রবার সকালে জয়পুরহাটের আক্কেলপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। একটি অটো রিকশায় শহরতলির চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে রওনা দেন তারা। অটোরিকশা চারমাথার কাছে ঝোপগাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রংপুরগামী একটি অজ্ঞাত বাস সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চায়। 

বাস নিয়ে চালক পালিয়ে গেলে স্থানীয়রা আহত ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং টিএমএসএস হাসপাতাল ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন। পরে শজিমেক হাসপাতালে আনোয়ারা বেগম ও টিএমএসএস হাসপাতালে হামিদুন বেগমের মৃত্যু হয়।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির এসআই রহিম উদ্দিন বলেন, দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে। ঘাতক বাসটি শনাক্ত ও চালককে গ্রেফতারে চেষ্টা চলছে। দুই জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের