চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন সাবিনা 

রাজশাহী প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:০২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬

কুষ্টিয়া থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী আসছিলেন সন্তানসম্ভবা সাবিনা ইয়াসমিন। রাজশাহীর একটি ক্লিনিকে তার ডেলিভারি করার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই ট্রেনের মধ্যে ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর আড়ানি এলাকায় এ ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশন থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেসে ওঠেন গর্ভবতী সাবিনা ইয়াসমিন, তার স্বামী ও এক নারী। তিনি চিকিৎসার জন্যই রাজশাহীতে আসছিলেন। পথে আড়ানি এলাকায় ওই নারীর প্রসব ব্যথা শুরু হয়। পরে ট্রেন কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে একজন চিকিৎসকের খোঁজ করেন। এ সময় ওই ট্রেনে নার্সিংয়ের দুই শিক্ষার্থী ছিলেন। ঘোষণা শুনে তারা এসে বাচ্চা প্রসবে সহযোগিতা করেন।

সাবিনা ইয়াসমিন

স্টেশন ব্যবস্থাপক আবদুল করিম আরও জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী ট্রেনের মধ্যেই সন্তান প্রসব করেছেন। রাত ১১টার দিকে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছায়। খবর পেয়ে আগেই রেলওয়ে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঠিক করে রাখি। পরে ওই অ্যাম্বুলেন্সে নবজাতক ও মাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত সেবার জন্য পাঠানো হয়। মা ও নবজাতক সুস্থ আছেন।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের