কৃষকের ঘর ভেঙে ডোবায় ফেলে দিলেন মেম্বার

নাটোর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:১২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৮

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে কৃষকের ঘরবাড়ি ভেঙে ডোবায় ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িহাঁসমারী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুদাসপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী কৃষক আফসার হোসেন। অভিযুক্তের নাম আব্দুর রউফ। তিনি ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

আফসার হোসেন অভিযোগ করে বলেন, তার ছেলে শাহাদৎ হোসেনের জায়গা দীর্ঘদিন জোরপূর্বক দখল করে আসছিলেন ইউপি সদস্য আব্দুর রউফের বড় ভাই আব্দুল কুদ্দুস ও তার স্বজনরা। এ নিয়ে দীর্ঘ দ্বন্দ্বের অবসানে এক বছর আগে সালিশি বৈঠকে শাহাদৎ জমি ফিরে পান। ওই জমিতে বাবা-মায়ের থাকার জন্য ঘর করে দেন শাহাদৎ। হঠাৎ বুধবার ভোরে আব্দুর রউফের নেতৃত্বে আব্দুল কুদ্দুস, হামিদ, রেজা, কপি, লিটন ও হাসিনুরসহ প্রায় ২৫ জন ধারালো অস্ত্র নিয়ে তার বাড়ি ভাঙচুর করে ডোবায় ফেলে দেয়। এ সময় আফসারসহ বাড়িতে থাকা লোকজনকে মারধর করে চলে যায় তারা।

শাহাদৎ হোসেন বলেন, তার বাবা একজন দরিদ্র মানুষ। দিনমজুরি করে সংসার চলে। এমন ঘটনায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।

ইউপি সদস্য আব্দুর রউফের ভাই আব্দুল কুদ্দুস বলেন, তাদের জায়গায় আফসার হোসেনের ঘর ছিল। তাই ভেঙে ফেলে দেওয়া হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল মতিন জানান, শাহাদৎ হোসেন বাদী হয়ে ওই ঘটনায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের