ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো কলেজ শিক্ষকের 

রাজশাহী প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৭

রাজশাহীর পবা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মোহনপুর ধোপাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক মাসুদ রানা (৩৫) নিহত হয়েছেন। তিনি পবা উপজেলায় বড়গাছি এলাকার মৃত বছির উদ্দিন খানের ছেলে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বড়গাছি রাজ কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পবা থানার ওসি সিরাজুম মনির জানান, আজ দুপুর পৌনে ১টার দিকে কলেজ শিক্ষক মাসুদ রানা একটি মোটরসাইকেলে চড়ে নওহাটা বাজারের দিকে যাচ্ছিলেন। রাজ কোল্ড স্টোরের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এ শিক্ষক। তার সঙ্গী গুরুতর আহত হয়েছেন।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। কিন্তু চালক ও সহযোগী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী