রাজশাহী মহানগর ছাত্রলীগ সহ-সভাপতিকে ছুরিকাঘাত

রাজশাহী প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৮

রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিমেল ওরফে রিগ্যান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ভদ্রা এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা সকালে নগরীর কুমারপাড়ায় নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আসেন। ওই সময় কয়েকজনের সঙ্গে রিগ্যানের কথা কাটাকাটি হয়। সেখান থেকে ফেরার পথে ভদ্রা এলাকায় রিগ্যানের ওপর আক্রমণ করে। তার পেটে ছুরির আঘাত করা হয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘ইতোমধ্যে জড়িত ৩-৪ জনের নাম জানা গেছে। একজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও আছে। আমরা তাদের ধরার চেষ্টা করছি। এ ঘটনায় রিগ্যানের পক্ষ থেকে থানায় মামলা কিংবা অভিযোগ এখনও হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের