চুল কাটার ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবরুদ্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৮

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষকরা প্রশাসনিক ভবনের ভেতরে অবস্থানকালে ফটকে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

তবে ভেতরে থাকা উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত আব্দুল লতিফ বলেন, ‘আমরা প্রশাসনিক ভবনের ভেতরে আছি, কিন্তু এমনটা (তালা ঝুলানো) হয়েছে কি-না জানি না।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হাসনাত বলেন, ‘আমাদের আমরণ অনশন চলছে। এ সময় শিক্ষকরা এসে আমাদের দাবি না মেনে অনশন স্থগিত করতে বললে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাইরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে।’

আরও পড়ুন: চুল কেটে দেওয়া শিক্ষিকার বহিষ্কার দাবিতে অনশনে অসুস্থ ৪

এ বিষয়ে আব্দুল লতিফ বলেন, ‘আমাদের কয়েকজন শিক্ষক তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু তারা ছেলেমানুষি করছে। প্রধান ফটকে তালা দেওয়া হয়েছে কি-না জানি না।’

বিশ্ববিদ্যালয়ের বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সোয়া ২টা) ভেতরে সিন্ডিকেট সদস্যদের সভা চলছে।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে স্থায়ীভাবে পদ থেকে বহিষ্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। ওই শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত না করা পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

/এফআর/
সম্পর্কিত
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী