কর্নেল অব দি রেজিমেন্ট অনুষ্ঠানে সেনাপ্রধান

আমার ঐকান্তিক প্রচেষ্টা থাকবে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকা

রাজশাহী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২১, ১৮:০৪আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৮:০৪

সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সামরিক রীতি অনুযায়ী সেনাবাহিনীর রেজিমেন্ট অব দি মিলেনিয়ামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (৩ অক্টোবর) সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর)-এর ‘ষষ্ঠ কর্নেল অব দি রেজিমেন্ট’ অনুষ্ঠানে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ‘আজকের অভিষেকের মাধ্যমে আমি আরও গভীরভাবে এই রেজিমেন্টের সঙ্গে সম্পৃক্ত হতে পারলাম। একজন পদাতিক অফিসার হিসেবে চাকরি জীবনে আমি সর্বদায় অভ্যন্তরীণ উন্নয়ন ও উন্নতির জন্য কাজ করেছি। তাই কর্নেল কমান্ডার হিসেবে অভিষিক্ত হওয়ার পর আমার সার্বক্ষণিক ও ঐকান্তিক প্রচেষ্টা থাকবে রেজিমেন্ট অব দ্য মিলেনিয়ামের সব সদস্যকে নিয়ে রেজিমেন্টের উন্নয়ন এবং নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত করা।’

তিনি আরও বলেন, ‘কর্নেল অব রেজিমেন্ট হিসেবে আমার সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে পদাতিক কোরের চলমান আধুনিকায়ন আরও তরান্বিত করা। নতুন সামরিক সরঞ্জাম সংযোজিত করে আরও উদ্যমী পদাতিক বাহিনী গড়ে তোলাই আমার লক্ষ্য হবে। আমার ওপর অর্পিত এই পবিত্র দায়িত্ব পালনকালে রেজিমেন্টের জন্য কল্যাণকর যেকোনও পদক্ষেপ গ্রহণে আমি সর্বদা সচেষ্ট থাকবো। সে জন্য রেজিমেন্টের অগ্রযাত্রাকে যুগোপযোগী করতে সবার সহযোগিতা কামনা করেন সেনাপ্রধান।’

এর আগে শহীদ কর্নেল আনিস প্যারেড স্কয়ারে পৌঁছলে জেনারেল শফিউদ্দিন আহমেদকে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে তাকে কর্নেল ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

পরে সেনাপ্রধান স্মৃতিস্তম্ভ ‘বীর গৌরবে’ ফুল দিয়ে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

/এমএএ/
সম্পর্কিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে: সেনাপ্রধান
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের