‘মাদকমুক্ত নেতৃত্ব গড়তে স্বেচ্ছাসেবক লীগে ডোপ টেস্ট করা হচ্ছে’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ২২:৪০আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২২:৫০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘মাদকমুক্ত নেতৃত্ব গড়তে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের ডোপ টেস্ট করা হচ্ছে। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের দশ জনের ডোপ টেস্টে করা হয়েছে। তাদের মধ্য থেকেই মাদকমুক্ত নেতা নির্বাচন করা হবে।’

বুধবার (৬ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাছিম এসব কথা বলেন।  

রাজনৈতিক অঙ্গনকে মাদকমুক্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে মাদকের ব্যবহার থাকবে না, মাদকমুক্ত রাজনীতি গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে মাদকের বিরুদ্ধে। তাই সবাইকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।’

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইফতেখারুল ইসলাম সুজনের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, ফেরদৌসী ইসলাম জেসী এমপি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী