সহকারী শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ প্রধান শিক্ষিকার

বগুড়া প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৮:৫৫আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২০:০৬

বগুড়ার নন্দীগ্রামের রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামানের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন। ওই শিক্ষিকা সোমবার (১১ অক্টোবর) এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা গত শনিবার নৈমিত্তিক ছুটিতে ছিলেন। তার অনুপস্থিতিতে সহকারী শিক্ষক কামরুজ্জামানকে চতুর্থ শ্রেণির গণিত ক্লাস নিতে বলেন প্রধান শিক্ষিকা। তখন সহকারী শিক্ষক কামরুজ্জামান প্রধান শিক্ষিকার হালিমা খাতুনের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন।

হালিমা খাতুন জানান, এর আগেও বিভিন্ন সময় ওই শিক্ষক তাকে গালিগালাজ ও হুমকি দেন। বাধ্য হয়ে তিনি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেছেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কামরুজ্জামান বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। এই বিষয়ে পরে কথা বলবো’।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, বিষয়টি তদন্ত হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। তার বিরুদ্ধে বিধিমোতাবেক  ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের