যমুনার খালে গোসলে নেমে মেডিক্যাল ছাত্রের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১৪:২০আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৪:২০

বগুড়ায় সারিয়াকান্দিতে যমুনা নদীর খালে গোসল করতে নেমে পানিতে ডুবে এক মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার দীঘলকান্দির প্রেম যমুনা ঘাটের পাশে খালে এ ঘটনা ঘটে। সারিয়াকান্দি সদর ইউনিয়নের মেম্বর মনিরুজ্জামান বাবু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পানিতে ডুবে মারা যাওয়া শিক্ষার্থীর নাম মোছাব্বির হোসেন ফাহিম (২২)। তিনি দিনাজপুর মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ফাহিম বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের ফজলুল করিমের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মেম্বার মনিরুজ্জামান বাবু জানান, ফাহিম ও তার খালাতো ভাই বুয়েটের শিক্ষার্থী বগুড়ার মাঝিড়ার বাসিন্দা মোহায়মেনিন শুক্রবার সারিয়াকান্দির দীঘলকান্দি গ্রামে নানা আমজাদ হোসেন মন্ডলের বাড়িতে বেড়াতে আসেন। ফাহিম ও মোহায়মেনিন আজ সকালে নানা বাড়ির কাছে প্রেম যমুনা ঘাটের খালে গোসল করতে যান।

ফাহিম গোসল করতে খালে নামে ও মোহায়মেনিন পাড়ে বসেছিলেন। গোসলের এক পর্যায়ে ফাহিম খালে ডুবে যান। 

খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে যান। এর আগেই স্থানীয়রা অচেতন অবস্থায় ফাহিমকে খাল থেকে তুলে আনেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও স্পষ্ট করে কিছু বলতে পারেননি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী