রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইউজিসির প্রতিনিধিরা, ডাকা হয়েছে সেই শিক্ষিকাকে

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ১৩:২১ আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৩:২১

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল এসেছে। বুধবার (২৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আসেন তারা।

চুল কাটার ঘটনা তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের কমিটির প্রধান ও রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রতিনিধি দল ক্যাম্পাসে আসেন। এর পরপরই অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন ক্যাম্পাসে প্রবেশ করেন। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলী বলেন, ইউজিসির সদস্য প্রফেসর দিল আফরোজার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন— ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক জামিলুর রহমান ও সহকারী পরিচালক আবু ইউসুফ হীরা। তাদের মধ্যে দুই জন সরেজমিন আসলেও কমিটির প্রধান প্রফেসর দিল আফরোজা ভার্চুয়ালি যুক্ত হবেন।

চুল কাটার ঘটনা তদন্তে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইউজিসির প্রতিনিধি দল

জানা গেছে, ইউজিসির প্রতিনিধি দল ভুক্তভোগী শিক্ষার্থী, অভিযুক্ত শিক্ষিকা ও শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার সদস্যের প্রতিনিধি দল, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিভাগীয় চেয়ারম্যান ছাড়াও রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির সঙ্গে কথা বলবেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে একটি মাইক্রোবাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল ক্যাম্পাসে প্রবেশ করেন।

লায়লা ফেরদৌস হিমেল বলেন, ইউজিসির তিন সদস্যের তদন্ত কমিটির একটি প্রতিনিধি দল আসার কথা থাকলেও দুই জন এসেছেন। তদন্ত কার্যক্রম শুরু করেছেন তারা। তাদের ডাকে অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনও বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তবে এই প্রতিনিধি দলের তদন্ত কার্যক্রম আজকেই শেষ হবে কি-না এ বিষয়ে নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলী জানান, ইউজিসির প্রতিনিধি দল এসে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। আজকে এই তদন্তের জন্য নির্ধারিত দিন। তবে কার্যক্রম আজকেই শেষ হবে কি-না বলা যাচ্ছে না।

/এসএইচ/
সম্পর্কিত
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা
শিক্ষকদের নৈতিকতা, মূল্যবোধ ও ন্যায়বোধ থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি