সিরাজগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সিরাজগঞ্জ প্রতিনিধি 
২৭ অক্টোবর ২০২১, ১৬:০৪আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬:০৪

সিরাজগঞ্জে সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ যুবদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।  বুধবার (২৭ অক্টোবর) যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির আগে শহরের ইবি রোডে বিএনপির জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। রাবার বুলেটে আহত শহর যুবদলের সদস্য আব্দুল মতিনকে ঢাকায় পাঠানো হয়েছে।  

জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, সকাল ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় তিনিসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। অন্যদিকে এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. নজরুল ইসলাম।

আব্দুল জব্বার বাবু অভিযোগ করেন, যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। আমরা মিছিল ও স্লোগান না দিয়ে কয়েকজন করে দলীয় কার্যালয়ে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের প্রথমে ইসলামিয়া কলেজের সামনে এবং পরে দলীয় কার্যালয়ের সামনে বাধা দেয় ও নেতাকর্মীদের ওপরে হামলা চালায়। এতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করলে আমাদের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এর মধ্যে শহর যুবদলের সদস্য আব্দুল মতিনকে রাবার বুলেটবিদ্ধ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এঘটনায় তীব্র নিন্দাও জানান তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ  যুবদলের নেতাকর্মীদের শৃঙ্খলা ভঙ্গ না করার জন্য আহবান জানালেও তার বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং পুলিশের ওপর হামলা চালান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শৃঙ্খলা ধরে রাখতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পাশাপাশি তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জও করে। এ ঘটনায় দুই জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি