নেত্রীর নাম ভাঙিয়ে চাঁদা তুলতে গিয়ে আটক দুই ভাই 

সিরাজগঞ্জ প্রতিনিধি 
০১ নভেম্বর ২০২১, ০৯:২৫আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০৯:২৫

সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে চাঁদাবাজির সময় দুই ভাইকে আটক করেছে পুলিশ। রবিবার (৩১ অক্টোবর) সিরাজগঞ্জ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যালয়ে চাঁদার টাকা নিতে গেলে তাদেরকে আটক করে পুলিশে তুলে দেয় কর্তৃপক্ষ। আটকরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার আনোয়ার হোসেন ভুইয়ার ছেলে ফিরোজ (৪৫) ও তার ভাই এসএম রেজা (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. নজরুল ইসলাম। 

বিএডিসির সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাজুদ আলম জানান, প্রথমে মোবাইল ফোনে একটি সংগঠনের নাম দিয়ে এসএমএস পাঠায় তারা। পরে রবিবার সকালে প্রতারক সহোদর দুই ভাই ফিরোজ ও রেজা এসে পার্টির প্রোগ্রামের জন্য ১০ হাজার টাকা দাবি করেন। এ সময় তারার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনার লোক বলে পরিচয় দেন। পরে হাসনা হেনাকে বিষয়টি জানালে তিনি এ বিষয়ে কিছুই জাননে না বলে জানান। পাশাপাশি প্রতারকদের পুলিশে দিতে বলেন। পরে ফিরোজ ও রেজাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা বলেন, প্রতারক চক্রের সদস্যরা শেখ হাসিনা লীগ নামে সংগঠনের পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়েছিল। এ নামে কোনও সংগঠনই নেই। তারা আওয়ামী লীগের সুনাম নষ্ট করেছে। প্রতারকদের উপযুক্ত শাস্তি দাবি করেন তিনি।  

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে দুই জনকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। তারা আপন দুই ভাই। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আটকদের বিরুদ্ধে আগেও এ ধরনের প্রতারণার অভিযোগ ছিল বলে জানান ওসি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম