নির্বাচনের পর সহিংসতা: নবনির্বাচিত মেয়রসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ২২:৩৬আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২২:৩৬

বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটনসহ চার জন আহতের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড বাদী হয়ে নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম নান্নুসহ ৩০ জনের নাম উল্লেখ করে ৫৫ জনের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা করেছেন।

পুলিশ এজাহার নামীয় দুই জনসহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে। সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২ নভেম্বর) সকালে সোনাতলা পৌরসভা নির্বাচন চলাকালে কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী ও বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নুর দুই সমর্থকের মাঝে বাগবিতণ্ডা হয়। এর জেরে বুধবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সড়কের মাইক্রোবাস স্ট্যান্ডে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে নৌকার মেয়র প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনসহ চার জন এবং নির্বাচিত মেয়র জাহাঙ্গীরের তিন সমর্থক আহত হন।

সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, নবনির্বাচিত মেয়রসহ ৩০ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলা দায়েরের পর গড়ফতেপুর গ্রামের আফতাব আলীর ছেলে এনামুল হক (৩৫), কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে জুয়েল মিয়া (৪০), কাবিলপুরের মৃত ছায়েদ আলী মোল্লার ছেলে আবদুর রাজ্জাক ওরফে করিম (৪০), মধ্য রানীরপাড়ার মৃত আবদুল মান্নান চান্দুর ছেলে নুরুন নবী বজলু (৫৫) এবং মিজানুর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মারপিটে আহত নবনির্বাচিত মেয়র নান্নুর পক্ষে কোনও মামলা হয়নি। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের