পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

রাজশাহী প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২১, ২০:৪৮আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ২০:৪৮

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ নভেম্বর) বিকাল ৩টার দিকে গোদাগাড়ী ইউনিয়নের রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আসামি ছিনিয়ে নিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে মারধরের পর অবরুদ্ধও করে রাখা হয়েছিল। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এরপর তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- রামপাড়া গ্রামের ললিত সরকারের ছেলে বিপেন সরকার (৭০), গোস্ট রায়ের ছেলে দশরত রায় (৩৮) ও ঝড়ুর ছেলে ভবেশ (৩২)। আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- গোদাগাড়ী থানার এসআই মনিরুল ইসলাম ও এএসআই মাসুদুর রহমান।

পুলিশের গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, তিন পুলিশ রামপাড়া গ্রামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে যান। তারা আসামিকে গ্রেফতারের পর মোটরসাইকেলেও তোলেন। এ সময় ১০-১২ জন অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেন। এরপর এসআই মনিরুল ও এএসআই মাসুদুরকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে অবরুদ্ধ দুই জনকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। তবে ছিনিয়ে নেওয়া আসামিকে আর খুঁজে পাওয়া যায়নি।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ‘রামপাড়ায় মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গেলে একত্রিত হয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। এ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

স্থানীয় লোকজন জানান, পুলিশের ওপর হামলার যারা হামলা চালিয়েছে, তারা দেশি তৈরি মদ (চুয়ানি) উৎপাদনের পর তা বিক্রি করে। আর এ মদের বেশিরভাগ ক্রেতাই মাদকসেবী।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের