লঞ্চের কেবিনের টাকা ফেরত দিচ্ছে কাউন্টারগুলো

বরিশাল প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২১, ১৯:১২আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৯:১২

বাস ধর্মঘটের কারণে বরিশাল-ঢাকা নৌপথে চলাচলরত লঞ্চগুলোর ওপর যাত্রীদের চাপ বেড়েছিল। এ জন্য আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল পাঁচটি লঞ্চের কেবিন ও সোফা। এরই মধ্যে যাত্রীদের টাকা ফেরত দিয়েছে কাউন্টারগুলো।

শনিবার (০৬ নভেম্বর) রাতে বরিশাল থেকে পাঁচটি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুপুর আড়াইটা থেকে কেবিনের টাকা ফেরত নিতে যাত্রীদের মোবাইল নম্বরে কল দেন লঞ্চের কাউন্টার ম্যানেজাররা।

সুন্দরবন লঞ্চ কোম্পানির ম্যানেজার জাকির হোসেন বলেন, বাস ধর্মঘটের কারণে লঞ্চের কেবিনের ওপর বাড়তি চাপ পড়ায় আগেভাগেই সব কেবিন বিক্রি হয়ে গেছে। দুপুর ২টা পর্যন্ত সদর রোডের সুন্দরবনের কাউন্টার থেকে সব কেবিনের টিকিট বিক্রি হয়ে যায়। কিন্তু দুপুর আড়াইটার দিকে লঞ্চ কোম্পানির চেয়ারম্যান মোবাইল করে জানিয়েছেন, আজ রাতে বরিশাল থেকে ঢাকায় লঞ্চ ছেড়ে যাবে না। তবে ধর্মঘট কিনা সে বিষয়ে কিছু বলেননি। তিনি জানিয়েছেন ভাড়ার বিষয়ে সরকার থেকে কোনও ধরনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। কেবিনের টাকা ফেরত দিতে বলেছেন। তার নির্দেশে কেবিনের টাকা ফেরত দিচ্ছি আমরা।

লঞ্চযাত্রী আলী নেওয়াজ খান রানা বলেন, সকাল থেকে দৌড়াদৌড়ি করে দুপুর দেড়টায় অ্যাডভেঞ্চার লঞ্চের সিঙ্গেল কেবিন সংগ্রহ করেছি। কেবিন সংগ্রহের এক ঘণ্টা পর কাউন্টার থেকে মোবাইল করে টাকা ফেরত নিতে বলেছেন। তারা বলেছেন, আজ রাতে বরিশাল থেকে ঢাকায় লঞ্চ যাবে না।

একইভাবে প্রতিটি লঞ্চের কাউন্টার থেকে কেবিন ও সোফা নেওয়া যাত্রীদের মোবাইল করে টাকা ফেরত নিতে বলছেন কাউন্টারের ম্যানেজাররা। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

এ ব্যাপারে কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, লোকসান দিয়ে লঞ্চ চালানো সম্ভব নয়। এ জন্য লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এটি ধর্মঘট কিনা জানতে চাইলে তিনি বলেন, না ধর্মঘট নয়। সরকার থেকে ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত লঞ্চ চলাচল করবে না। তাহলে সকাল থেকে কেবিনের টিকিট বিক্রি করলেন কেন জানতে চাইলে সাইদুর রহমান রিন্টু বলেন, এ জন্য যাত্রীদের কাছে আমি ক্ষমা চাই।

/এএম/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি