ঈশ্বরদীতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

পাবনা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ২০:৩৯আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২০:৩৯

পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার বিকাল ৪টার দিকে ইউনিয়নের নবীনগর গ্রামে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান শরীফ ও বিদ্রোহী প্রার্থী আনিসুল হক মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘নৌকার প্রার্থী ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঠিক কতজন আহত হয়েছে বলা যাচ্ছে না।’

বিদ্রোহী প্রার্থী আনিসুল হক মোল্লা বলেন, নবীনগর এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় আনিসুর রহমান শরীফের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমাদের অন্তত ১২-১৩ জন কর্মী আহত হয়। মৌখিকভাবে পুলিশ প্রশাসনকে জানালে তারা এখানে আসে। 

নৌকা প্রার্থী অনিসুর রহমান শরীফের সমর্থক লক্ষ্মীকুন্ডা ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. জিয়া বলেন, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ মিথ্যা। তার সমর্থকরা আমার বাড়ি ভাঙচুর করেছে। এমনকি আমার এলাকার ভোটারদের উঠান বৈঠকের জন্য বাড়ির সামনে বসার জন্য জায়গা করেছিলাম। সেটিও ভেঙে দিয়েছে তারা। আমি এর বিচার চাই।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের