সিট না পেয়ে ৫টি কক্ষে তালা দিলেন ছাত্রলীগকর্মী

রাবি প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২১, ১৮:৪৪আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৮:৫৬

সিট না পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের পাঁচটি কক্ষে শিক্ষার্থীদের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছেন শাখা ছাত্রলীগের এক কর্মী। মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রলীগকর্মীর নাম সাইদ বিন একরাম। তিনি জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী এবং মুক্তিযুদ্ধ মঞ্চ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক।

হল সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সাইদ বিন একরামের নেতৃত্বে কয়কজন এসে জিয়াউর রহমান হলের দোতলার দ্বিতীয় ব্লকে ২১৯ থেকে ২২৩ কক্ষে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এতে ওই পাঁচ কক্ষে থাকা শিক্ষার্থীরা আটকে পড়েন। বিষয়টি জানাজানি হলে হল প্রশাসন এসে তালা ভেঙে শিক্ষার্থীদের বের করে। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা হল গেটে তালা দিয়ে আন্দোলন করেছেন।

পরবর্তী সময়ে হল প্রাধ্যক্ষ সুজন সেন, প্রক্টর লিয়াকত আলী, শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক বৈঠকে বসেন। বৈঠক শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে আন্দোলন স্থগিত করেন।  

২২২ নম্বর রুমের ভুক্তভোগী শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, আমি তখন পড়ছিলাম। বাইর থেকে দরজা নাড়ানোর শব্দ হচ্ছিল। দরজার কাছে গিয়ে দেখি খুলছে না। দরজায় তালা লাগানো হয়েছে। দরজার ফাঁক দিয়ে সাদা শার্ট পরিহিত এক ছেলেকে চলে যেতে দেখলাম।

সাইদ একরাম বলেন, আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করি। হলের সিটের জন্য বলেছিলাম। হলের দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেছিলেন, ২২০ নম্বর রুম আমাকে দেবে। কিন্তু দেয়নি। তারা সিট বিক্রি করে দিয়েছে। আমার মতো অনেকে সিট বঞ্চিত হয়েছে। তাই আমরা প্রতিবাদ জানিয়ে তালা দিয়েছি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, হলে কে-বা কারা তালা লাগিয়ে দিয়েছিল। প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করছিল। আমরা গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।

অভিযুক্ত সাইদ ছাত্রলীগ কর্মী বিষয়টি জানালে তিনি বলেন, সে ছাত্রলীগের রাজনীতি করে কিনা আমার জানা নেই।  

হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, শিক্ষার্থীদের রুমের ভেতরে রেখে তালা দেওয়া অবশ্যই নিকৃষ্ট কাজ। আমরা ইতোমধ্যে প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানিয়েছি। কে-বা কারা তালা দিয়েছে তাদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের