গ্রন্থাগার ভবনের সামনে চিরনিদ্রায় শায়িত হাসান আজিজুল হক 

রাবি প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ১৫:৪০আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫:৫০

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। মঙ্গলবার (১৬ নভেম্বর ) দুপুর আড়াইটার দিকে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, সকালে তার মরদেহ নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। যেখানে তিনি অধ্যাপনা করেছেন দীর্ঘ ৩১ বছর।  দুপুর ১২ টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবদেনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে।

শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। পরে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এরপর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রিয় শিক্ষককে শেষ শ্রদ্ধা জানান। দুপুর সোয়া ১টার দিকে তার লাশ নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে জানাজা অনুষ্ঠিত হয়।  

আরও পড়ুন:

আমাদের সাহিত্যের শিক্ষক

ছড়িয়ে দিলেন স্বর্ণমুদ্রা

‘হাসান আজিজুল তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন’

/টিটি/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি