স্ত্রীকে হত্যার পর হাত-পা কেটে বিচ্ছিন্ন, স্বামী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ১৯:৫৫আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯:৫৮

পাবনায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর হাত-পা কেটে বিচ্ছিনের ঘটনায় স্বামী তেজেম মোল্লাকে (৪২) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে অভিযান চালিয়ে তাকে নাটোর থেকে গ্রেফতার করা হয়।

তেজেম মোল্লা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামের মৃত বাজেদ প্রামাণিকের ছেলে। হত্যার পর নিহত হামিদা খাতুনের (৩৮) ভাই হামিদুল বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, অন্য এক নারীর সঙ্গে তেজেম মোল্লা প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে  স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এর জেরে মঙ্গলবার ভোরে হামিদাকে কুপিয়ে হত্যা করেন তেজেম। এর পর এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে পালিয়ে যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিকালে নাটোর থেকে সিআইডির একটি দল তেজেম মোল্লাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। স্বীকোরোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী