নদীতে নেমে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

বগুড়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ১৯:৩৯আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৯:৩৯

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে আইনুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার (২০ নভেম্বর) দুপুরে সে উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া এলাকায় নদীতে গোসল করতে নেমেছিল।

স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের লোকজন খোঁজ চালালেও সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেননি। বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা নদী পাড়ে ভিড় করেন।

সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, তাকে উদ্ধার করতে রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, আইনুল ইসলাম সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে পার্শ্ববর্তী বয়ড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। শনিবার দুপুর ১টার দিকে সে গ্রামের গুড়াভাঙ্গা এলাকায় বাঙালি নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে সোনাতলা থানা ও ফায়ার সার্ভিসে খবর দেন।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম