এইচএসসি পরীক্ষার্থীকে অ্যাসিডে ঝলসে কারাগারে যুবক 

নাটোর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২১, ০৯:২৪আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০৯:২৪

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়াএলাকায় এক এইচএসসি পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। ওই ঘটনায় গ্রেফতার এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) সাদাত বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদাত বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে একজনকে আটক করে পুলিশ। পরে ভুক্তভেগীর বাবা বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ওই আসামিকে সোমবার (২২ নভেম্বর) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে ওই আসামিকে কারাগারে পাঠান বিচারক। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি। 

এদিকে ভুক্তভোগীর চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, ভুক্তভেগীকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সে দু’চোখে কিছু দেখতে পাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, তার মুখমণ্ডলের সামনের অংশ শতভাগ পুড়ে গেছে। ডাক্তাররা তার চিকিৎসার পাশাপাশি তাকে অবজারভেশনে রেখেছেন।

ভুক্তভোগীর মা জানান, রবিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। বাড়ির কাছেই তার মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ‘আমার মুখে অ্যাসিড মেরেছে’ বলে চিৎকার দিয়ে তরুণী বাড়িতে ঢোকে। এরপর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে রামেক হাসপাতালে পাঠান চিকিৎসক।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী