ইউপি চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে গৃহকর্মীর ধর্ষণ মামলা

বগুড়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ১৭:৩১আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭:৩১

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হকের (৫২) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এক নারী (৩৫) মামলা করেছেন।

বুধবার (২৪ নভেম্বর) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন তিনি। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) নরেশ মুখার্জি জানান, বিচারক মামলাটি আমলে নিয়েছেন। তদন্ত করে ১০ দিনের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এজাহারে বলা হয়েছে, ২০২০ সালে এনামুল হক এনামুলের বাড়িতে গৃহকর্মীর কাজ নেন ওই নারী। দারিদ্রতার সুযোগ নিয়ে এবং বিয়ের কথা বলে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এরপর একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই গৃহকর্মী অনৈতিক সম্পর্ক থেকে সরে আসতে চাইলে তাকে হুমকি দেওয়া হয়। এরপর আবারও ধর্ষণ করেন। দীর্ঘদিন এভাবে চলার পর বিয়ে করতে অস্বীকৃতি জানান এনামুল। বাধ্য হয়ে মামলা করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে এনামুল হক রুমি জানান, তিনি মামলার বিষয়ে কিছু জানেন না। তার বাড়িতে এই নামে কোনও গৃহকর্মীও ছিল না। 

তৃতীয় ধাপে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর নির্বাচন। 

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি