নাটোরে কেন্দ্রে নারী ভোটার বেশি, উপস্থিত শতবর্ষীও

নাটোর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১২:৩৬আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২:৩৬

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নাটোরের বাগাতিপাড়া ও লালপুরে চলছে ভোটগ্রহণ। রবিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া ভোট ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সকাল থেকেই শীত ও ঠাণ্ডা হাওয়া উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হন। সকালে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। ভোট দিতে কেন্দ্রে এসেছেন শতবর্ষী নারীও।

জেলার নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার পাঁচটি এবং লালপুর উপজেলার ১০ টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

লালপুরের ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৪২ জন, পুরুষ সদস্য পদে ৪১৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট কেন্দ্র ৯৩টি। এর আওতায় ৫৪৪টি বুথে ভোট দিচ্ছেন দুই লাখ তিন হাজার ৫৯৫ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লাখ তিন হাজার ১৯২ জন ও নারী ভোটারের সংখ্যা এক লাখ ৪০৩ জন।

অপরদিকে বাগাতিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট এক লাখ ৮৩ জন ভোটার রয়েছেন। তারা ৪৮ টি কেন্দ্রের ২৯৫ টি বুথে ভোট দিচ্ছেন।

ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫৯ জন এবং মেম্বার পদে ১৯২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষ ভোটারদের তুলনায় কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। 

/টিটি/ 
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের