নির্বাচনি সহিংসতায় প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ২১:৩৮আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২১:৩৮

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনি সহিংসতায় আহত দেলোয়ার হোসেন সাগর (১৬) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সে মাছিয়াকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে সলঙ্গা ইসলামি উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

সংঘর্ষের প্রত্যক্ষদর্শীরা জানান, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের দিন রবিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে হাটিকুমরুল ইউনিয়নের মাছিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩নং ওয়ার্ডের দুই সদস্য প্রার্থী সেলিম হোসেন ও হীরা সর্দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় স্কুল ছাত্র দেলোয়ার হোসেন সাগরসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আশংকাজনক অবস্থায় দেলোয়ার হোসেন সাগরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আহতদের মধ্যে হীরা মন্ডল, আমিরুল হোসেন সবুজ, হাদি, ইব্রাহিম, আশরাফুল, মতি, আমিরুল ইসলাম, শফি খানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকিরুল ইসলাম জানান, ৩নং ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক স্কুলছাত্র আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী