এক ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে আরেক ট্রাকের চাপায় দুই কলেজছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ০১:৩১আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০১:৩১

বগুড়ার শেরপুরে এক ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আরেক ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার মির্জাপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে আদনান নাহিদ (১৯) ও তার বন্ধু কৃষ্ণপুর নামাবালা গ্রামের শ্রী হৃদয় কুমারের ছেলে সম্পদ কুমার (২০)। তারা স্থানীয় সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে নাহিদ ও সম্পদ মির্জাপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মির্জাপুর বাজারের কাছে পৌঁছালে দ্রতগামী ট্রাকের ধাক্কায় দুই জন মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছনে আসা আরেকটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ পরিদর্শক নাদির হোসেন বলেন, দুই জনের লাশ উদ্ধার করে শেরপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছি। পরে দুই জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

ওসি শহিদুল ইসলাম বলেন, দুই ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের স্বজনরা এ ঘটনায় মামলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

/এএম/এলকে/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল আহত
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি