বিমানটি বিধ্বস্ত হয় মেডিক্যাল শিক্ষার্থীদের হোস্টেলে, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫, ১৮:১৭আপডেট : ১২ জুন ২০২৫, ২০:০০

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিখ্যাত বিজে মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে পাঁচজন মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন ছিলেন স্নাতক পর্যায়ের (আন্ডারগ্র্যাজুয়েট) শিক্ষার্থী এবং একজন পিজি রেসিডেন্ট। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী বিমানটি একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে। এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য।

লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করা বিমানটি দুপুর ১টা ৩৮ মিনিটে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে বিমানটি মাত্র ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পরই ভূপতিত হয়। প্রযুক্তিগত ব্যর্থতার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় প্রায় ৪০ জন ডাক্তার আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে, বিজে মেডিকেল কলেজের এক প্রত্যক্ষদর্শী ডা. শ্যাম গোবিন্দ বলেন, ‘আমি ও আমার এক জুনিয়র ডাক্তার আহত হয়েছি। ৩০-৪০ জন আন্ডারগ্র্যাজুয়েট ডাক্তার আহত হয়েছেন এবং একজন বা দুজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর।’

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে, প্লেন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগে বিমানের পাইলট ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিলেন। ‘ মে ডে’ সংকেত মূলত জীবন-সংকটাপন্ন জরুরি অবস্থায় ব্যবহৃত হয়।

/এস/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের