চিকিৎসকদের হোস্টেলে দুপুরের খাবারের সময় আছড়ে পড়ে বিমানটি

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫, ১৯:৩২আপডেট : ১২ জুন ২০২৫, ১৯:৫৯

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হোস্টেলে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরের খাবারের সময়ই হোস্টেল ভবনে আছড়ে পড়ে বিমানটি। বিধ্বস্তের ভয়াবহ দৃশ্যগুলোতে দেখা গেছে, হোস্টেলের টেবিলে খাবারের প্লেট - অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে, যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন সেখানকার শিক্ষার্থীরা দুপুরের খাবার খাচ্ছিলেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ছবিতে দেখা যায়, হোস্টেলের ক্যাফেটেরিয়ায় খাবারের প্লেট ও পানির গ্লাস পড়ে আছে। আরেকটি ছবিতে দেখা যায়, হোস্টেলের মেসের ক্ষতিগ্রস্ত দেয়ালের কাছে মানুষ ভিড় করেছে। বিমানের একটি অংশ সরাসরি হোস্টেল ভবনের মধ্যে গিয়ে আঘাত হানে।

আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। যার মধ্যে অন্তত ২৩০ জন ছিলেন সাধারণ যাত্রী। আর বাকি ১২ জন ক্রু। বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে এটির সহ-পাইলট ‘মে ডে কল’ করে সহায়তা চেয়েছিলেন। কিন্তু এর আগেই এটি আছড়ে পড়ে। ফলে পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ যোগাযোগ করলেও পাইলটরা আর কোনো সাড়া দেননি।

বিমানটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আঘাত হানার সঙ্গে সঙ্গে সেখানে বিশালাকৃতির আগুন জ্বলে ওঠে। এরপর বের হতে থাকে কালো ধোঁয়ার কুণ্ডলি।

ঘটনার তদন্ত চলছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ৫ মেডিক্যাল শিক্ষার্থী নিহত হয়েছে। চিকিৎসকসহ আরও ৪০ জন আহত হয়েছে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, আহমেদাবাদ থেকে দুপুর ১টা ৩৮ মিনিটে উড্ডয়নের পরপরই ফ্লাইটটি বিধ্বস্ত হয়। জানা গেছে, বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি