বিএনপি নেতা বাবু হত্যা: ১৪ আসামি কারাগারে

নাটোর  প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ২০:১৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২১:০২

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে বড়াইগ্রাম আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

কোর্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৮ অক্টোবর সানাউল্লাহ নূর বাবু বনপাড়া বাজারে রাজনৈতিক সংঘর্ষে নিহত হন। ঘটনার দীর্ঘ ১১ বছর পর চলতি বছরের ২৪ জুন আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহম্মদ আব্দুল হাই সরকার। নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানযীম আলম তাবাসসুমের আদালতে ওই চার্জশিট জমা দেন তিনি। সানাউল্লাহ নুর বাবু বনপাড়া পৌর বিএনপির সভাপতি ছিলেন।

চার্জশিটে বনপাড়া পৌরসভার বর্তমান মেয়র এবং আওয়ামী লীগ নেতা কে এম জাকির হোসেনসহ ৪৪ জনকে অভিযুক্ত করা হলেও একজন মারা যাওয়ায় তাকে বাদ দেওয়া হয়।

আসামিদের মধ্যে ১৪ জন মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মেহেদী হাসান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা গ্রামের মৃত আব্দুল জাব্বার সোনারের ছেলে জাবের সোনার, ময়েজউদ্দিন মোল্লার ছেলে ইদ্রিস মোল্লা, শামুসল হক মোল্লার ছেলে জিন্নাহ মোল্লা ও জিল্লুর রহমান মোল্লা, মৃত গোলাম রসুলের ছেলে মো. আওয়াল, মৃত শওকত সোনারের ছেলে আজগর আলী সোনার, মৃত হোসেন মোল্লার ছেলে কোরবান মোল্লা, আজিজুল হক কবিরাজের ছেলে আব্দুর রাজ্জাক কবিরাজ, অসিম উদ্দিন সোনারের ছেলে ওয়াজেদ আলী সোনার, নজরুল ইসলামের ছেলে মাসুদ রানা, কালিকাপুর গ্রামের ভবেশচন্দ্র সাহার ছেলে প্রশান্ত কুমার, দিয়াড়পাড়া গ্রামের খোকা মোল্লার ছেলে আব্দুল আজিজ, বনপাড়ার নবীর উদ্দিন মন্ডলের ছেলে মনির হোসেন এবং মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের আলাউদ্দিন মন্ডলের ছেলে মো. শাহজালাল।

২০১০ সালের ৮ অক্টোবর কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন সানাউল্লাহ নুর বাবু। সেখানে সন্ত্রাসী হামলায় নিহত হন। পরদিন বাবুর স্ত্রী মহুয়া নুর কচি বাদী হয়ে থানায় ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে আদালতের মাধ্যমে সংযোজনের আদেশ নিয়ে আরও ১৮ জন মিলিয়ে মামলায় সর্বমোট ৪৫ জনকে আসামি করা হয়।

/এফআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ