বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা পোড়ালো ছাত্রলীগ

জয়পুরহাট প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ২১:১৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২১:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা পুড়িয়েছে জয়পুরহাট জেলা ছাত্রলীগ। তারা আলালের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজার নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ করা হয়। মিছিলে আলালের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তাক কবীর তুহীন, সদস্য অ্যাডভোকেট মানিক হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রকি, প্রচার সম্পাদক আহাদুজ্জামান সৌরভ, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি