বিয়ের আশ্বাসে তিন সন্তানের জননীকে ৮ বছর ধর্ষণের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২১, ১৭:২৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭:৫৫

বগুড়ার ধুনটে বিয়ের আশ্বাসে এক গৃহবধূকে (৪৫) আট বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে ভুক্তভোগীর প্রতিবেশী সানোয়ার হোসেনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার বিকালে ওই গৃহবধূ সানোয়ারের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন। শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এজাহার সূত্র ও স্থানীয়দের অভিযোগ, ওই গৃহবধূর স্বামী ঢাকায় থাকেন। তাদের সংসারে তিন ছেলে রয়েছে। এরমধ্যে একজন অন্ধ। স্বামী জীবিকার তাগিদে অন্য দুই ছেলেকে নিয়ে ঢাকায় থাকেন। এ সুযোগে প্রতিবেশী দুই সন্তানের জনক সানোয়ার হোসেন গৃহবধূকে বিয়ের আশ্বাস দেন। একপর্যায়ে রাজি হওয়ায় তিনি স্বামী ও সন্তানদের অগোচরে গত আট বছর ধরে তাকে ধর্ষণ করে আসছেন।

ভুক্তভোগী এজাহারে উল্লেখ করেছেন, গত বুধবার (৮ ডিসেম্বর) অন্ধ ছেলে বাড়িতে না থাকায় সানোয়ার ঘরে ঢুকে শারীরিক সম্পর্ক করতে চায়। বিয়ে করতে বললে অস্বীকৃতি জানায়। পরে ধর্ষণ করে কৌশলে সটকে পড়ে। পরে ভুক্তভোগী গ্রামের মাতবরদের কাছে নালিশ করে বিচার না পাওয়ায় বৃহস্পতিবার বিকালে ধুনট থানায় মামলা করেন।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, মামলাটি রেকর্ড ও বৃহস্পতিবার রাত ১০টার পর বাড়িতে অভিযান চালিয়ে আসামি সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা ও অন্যান্য আইনি কার্যক্রম চলছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের