ঘুম থেকে তুলে বাবাকে কুপিয়ে হত্যা, যুবক আটক

বগুড়া প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ১১:৫০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১১:৫৬

বগুড়ার শেরপুর উপজেলায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে মামুনুর রশিদ মামুন (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

এর আগে রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী স্বরোগ্রামে মতিউর রহমানকে (৬০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মামুন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মামুন মানসিক ভারসাম্যহীন। গত ১১ ডিসেম্বর বিকালে কাউকে না জানিয়ে বাড়ি থেকে পাঁচ কেজি চাল নিয়ে স্থানীয় একটি মাজারে দেয়। এ কারণে মতিউর রহমান তাকে বকাঝকা করেন। রবিবার সকালে ঘুম থেকে তাকে ডেকে তুলে মাজার থেকে চাল ফেরত আনার জন্য সঙ্গে যেতে বলে মামুন। এরপর দুই জন বাড়ি থেকে বের হন। পথের ধারে ফসলের মাঠে পৌঁছালে মামুন কাছে থাকা রাম দা দিয়ে মতিউরকে কুপিয়ে আহত করে।

চিৎকার শুনে গ্রামবাসী এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মতিউরের মৃত্যু হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কোনও মামলা হয়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মামুন মানসিক ভারসাম্যহীন। তাকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ