ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, যুবক আটক

পাবনা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২১, ১১:৫৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২:০৫

পাবনার ঈশ্বরদী উপজেলায় শারমীন শিলা (৩২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন গৃহবধূর স্বামী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন আলী (৩০) নামে এক যুবককে  আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিলা ওই গ্রামের রানাউর রহমানের স্ত্রী। সুমন একই উপজেলার সরাইকান্দি গ্রামের আজগর আলীর ছেলে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, সকালে সাংসারিক কাজ করছিলেন শিলা। এ সময় রানাউর ঘুমিয়েছিলেন। শিলার শ্বশুর-শাশুড়ি হাঁটতে বাইরে হাঁটতে বেরিয়েছিলেন। বাড়ির মূল দরজা খোলা ছিল। এ সময় ঘরে ঢুকে শিলাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে সুমন। চিৎকার শুনে রানাউর এগিয়ে গেলে তাকেও আঘাত করে। ধস্তাধস্তির এক পর্যায়ে সুমনকে তিন তলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেন রানাউর। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থলেই মারা যান শিলা।

পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে আটক করে এবং গৃহবধূর মরদেহ উদ্ধার করে। আহত রানাউরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত সুমনকে পুলিশি পাহারায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফিরোজ কবির বলেন, হত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে