কোল থেকে শিশুসন্তানকে ছুড়ে ফেলে বাবার ওপর হামলা

পাবনা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২২, ১৯:০৭আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৯:০৭

বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নে ইমরান হোসেন সাদ্দাম (৩২) নামে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। তিনি আসন্ন ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আবুল হাশেম উজ্জ্বলের প্রধান নির্বাচনি এজেন্ট। রবিবার দুপুরে সতেরো মাসের শিশু সন্তানকে নিয়ে বাড়ির পাশের মাঠে ঘুরতে গিয়ে এ হামলার শিকার হন তিনি।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলম হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,  প্রতিপক্ষের সমর্থকরা অতর্কিত আক্রমণ করে সাদ্দামের ওপর। সাদ্দামের কোলের সন্তানকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয় তারা। এরপর রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

ঘটনার পর সাদ্দামকে উদ্ধার করে স্বজনরা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে আসা তার স্ত্রী তিশা বলেন, ‘নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় আমার স্বামীকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমার শিশুপুত্র তাসিনকেও তারা মেরেছে। দুধের শিশু সন্তানের সামনেই বাবাকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এজন্য শিশুটিও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। কিছুতেই তার কান্না থামাতে পারছি না।’

পাবনা সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট ডা. জাহেদী হাসান রুমী জানান, সাদ্দামের মাথা ও পুরো শরীর থেতলে দেওয়া হয়েছে। তার আঘাত গুরুতর। সিটি স্ক্যানের পর প্রকৃত অবস্থা বোঝা যাবে।

এ বিষয়ে রূপপুর ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী আবুল হাশেম উজ্জ্বল বলেন, ‘নির্বাচনে জনগণের সমর্থন না পেয়ে আনারসের প্রার্থী মোহন ও তার সমর্থকরা আমার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। আমি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে তাদের উসকানিকে তেমন গুরুত্ব দিইনি। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে আনারসের সমর্থক সুজন, শফিক, শিহাব, তিতাসের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ভাগ্নে ও প্রধান নির্বাচনি এজেন্ট সাদ্দামকে হত্যার উদ্দেশ্যে নৃশংস আক্রমণ করেছে। সতেরো মাসের শিশু সন্তানকে কোল থেকে কেড়ে নিয়ে তাকেও মেরেছে। পরে, রড, হাতুড়ি দিয়ে সাদ্দামের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ পিটিয়ে থেতলে দিয়েছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দাবি জানাই।’

তবে এ ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন আনারস প্রতীকের প্রার্থী মাজহারুল ইসলাম মোহন। তিনি বলেন, ‘সাদ্দামের ওপর কারা হামলা করেছে আমার জানা নেই। তার ওপর হামলার সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই।’

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী