শিক্ষার্থী ভর্তিতে বাড়তি টাকা আদায়ের অভিযোগে অধ্যক্ষকে শোকজ

নাটোর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২২, ১৬:৪৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৬:৪৭

শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফির নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগে নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ করা হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান স্বাক্ষরিত ওই শোকজ পাঠানো হয়। তিন কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান সোমবার বিকালে জানান, সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ভর্তিতে অতিরিক্ত ফির নামে বাড়তি অর্থ আদায় হচ্ছে- এমন অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন অভিভাবক। এতে দাবি করা হয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত একজন শিক্ষার্থীকে ভর্তি হতে হলে গুনতে হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার ৮০০ টাকা পর্যন্ত। যা অন্যান্য স্কুলের ক্ষেত্রে মাত্র ৫০০/৭০০ টাকা। আবার কোনও শিক্ষার্থীকে আদায় করা টাকার রশিদ দেওয়া হয়নি। বিষয়টি জানার পর ওই অধ্যক্ষকে শোকজ পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু জানান, নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব দিতে প্রস্তুতি নিচ্ছেন।

/এফআর/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের